লক্ষ্মীপুরে অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদের দায়ে এক পরিবেশককে ২ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

লক্ষ্মীপুরে অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদের দায়ে এক পরিবেশককে ২ লক্ষ টাকা জরিমানা

Manual3 Ad Code

মেহেদী হাসান রাসেল | লক্ষ্মীপুর, ২৬ আগস্ট ২০২৫ : লক্ষ্মীপুরে অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদের দায়ে এক পরিবেশককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সদর উপজেলার দক্ষিণ তেমোহনী এলাকায় অবস্থিত পরিবেশক মেসার্স গোপাল কৃষ্ণ বণিক এর গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়।

Manual7 Ad Code

এ অভিযানে লেভেলে মিথ্যা তথ্য সম্বলিত ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের অপরাধে মালিক শান্তি বণিকের মালিকানাধীন উক্ত গোডাউনকে নিরাপদ খাদ্য আইনে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

Manual6 Ad Code

অভিযানকালে উপস্থিত ছিলেন অভি দাশ, লক্ষ্মীপুর সদরের সহকারি কমিশনার (ভুমি) সুমধু চক্রবর্ত্তী, জেলা নিরাপদ খাদ্য অফিসার তাজুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, এবং কমলনগর, লক্ষ্মীপুর এবং সার্বক্ষণিক সহায়তায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম।

 

Manual3 Ad Code