শ্রীমঙ্গলে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের তথ্যভিত্তিক আলোচনা সভা শুক্রবার

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

শ্রীমঙ্গলে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের তথ্যভিত্তিক আলোচনা সভা শুক্রবার

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) | ২০ নভেম্বর ২০২৫ : ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সিলেট বিভাগের উদ্যোগে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) শ্রীমঙ্গলে তথ্যভিত্তিক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংগঠনের নেতৃত্ব, বিনিয়োগকারী ও পরিবেশকদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় ডেসটিনির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগকারীদের দাবি-দাওয়া ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সভা আয়োজন কমিটি জানায়, ডিডাফ সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠিতভাবে কাজ করে যাচ্ছে। মাঠের বাস্তবতা ও অগ্রগতির বিষয়ে সদস্যদের অবহিত করা এবং করণীয় নির্ধারণই এই সভার প্রধান উদ্দেশ্য।

সভায় উপস্থিত থাকবেন যাঁরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিডাফ সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন মো. আক্তার হোসেন মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক, ডিডাফ সেন্ট্রাল কমিটি।

এ ছাড়া আলোচনায় অংশ নেবেন—

মো. নুরুল ইসলাম সারজুল, বিভাগীয় সভাপতি, সিলেট বিভাগ;

ডা. হিমাচল দও, বিভাগীয় সাধারণ সম্পাদক, সিলেট বিভাগ;

বশির আহমদ হাজারী, সভাপতি, মৌলভীবাজার জেলা;

মো. আব্দুল কাইয়ুম, সভাপতি, হবিগঞ্জ জেলা;

মো. নাজিম উদ্দিন, সভাপতি, কমলগঞ্জ উপজেলা;

মো. সুলেমান, সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা;

রিপন কান্তি ধর, দৈনিক ডেসটিনি, মৌলভীবাজার;

Manual8 Ad Code

সভায় সভাপতিত্ব করবেন ডা. রাধা কান্ত দাশ, সভাপতি, ডিডাফ শ্রীমঙ্গল উপজেলা কমিটি।

Manual6 Ad Code

অনুষ্ঠানের সময় ও স্থান

তারিখ: ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার।
সময়: সকাল ৯টা।
স্থান: হিলসাইড রেস্ট হাউজ, গুহ রোড, শ্রীমঙ্গল।

মিডিয়া পার্টনার

Manual3 Ad Code

অনুষ্ঠানের প্রচার সহযোগিতায় রয়েছে মুক্তকথা, দৈনিক স্বদেশের কণ্ঠ ও দৈনিক সত্যকণ্ঠ সংবাদ।

দৈনিক ডেসটিনি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি, ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ)-এর উপজেলা শাখার সভাপতি রাধা কান্ত দাশ জানান, বিনিয়োগকারীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সারাদেশে ধারাবাহিকভাবে মতবিনিময় ও তথ্যভিত্তিক আলোচনা আয়োজন করা হচ্ছে। শ্রীমঙ্গলের এ আয়োজন সিলেট বিভাগের সদস্যদের আরও সংগঠিত করবে বলে তারা প্রত্যাশা করেন।

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ