বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত জেলা নেতৃত্বকে আন নূর শিল্পী গোষ্ঠীর সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত জেলা নেতৃত্বকে আন নূর শিল্পী গোষ্ঠীর সংবর্ধনা প্রদান

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০৩ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘আন নূর শিল্পী গোষ্ঠী’।

Manual6 Ad Code

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাতে সংগঠনের কার্যক্রম পরিদর্শনে গেলে তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী। তিনি বলেন, “এমন সুন্দর আয়োজনে আমরা সত্যিই আনন্দিত। সাংস্কৃতিক চর্চা মনন গঠনে অন্যতম ভূমিকা রাখে। আন নূর শিল্পী গোষ্ঠী জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনের উন্নয়নে প্রেসক্লাব সবসময় সহযোগিতা করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল বলেন, “নিয়মিত সাংস্কৃতিক চর্চা সমাজের অসংগতি দূর করতে সহায়ক। আন নূর শিল্পী গোষ্ঠীর এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা তাদের কার্যক্রমের সঙ্গে আছি এবং থাকব।”

Manual2 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হুদা নূর এবং সঞ্চালনা করেন মো. সাইফ উদ্দিন স্বপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
দৈনিক বাংলার মুকুল-এর বার্তা সম্পাদক মিজানুর শামীম, বিশিষ্ট আয়কর আইনজীবী জনি শাহা, সংগঠনের উপদেষ্টা মো. নুরনবী, হাফেজ ফিরোজ আলম, সদস্য ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম, মাহমুদ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা পর্ব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও উপস্থিত দর্শনার্থীরা।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ