বায়ুদূষণ গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে ক্যাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬

বায়ুদূষণ গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে ক্যাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ : বায়ুদূষণ–সংক্রান্ত গবেষণা, প্রযুক্তিগত সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

Manual5 Ad Code

এই সমঝোতার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নির্ধারিত কলেজগুলোতে পর্যায়ক্রমে ক্লিন এয়ার ক্লাব গঠন করা হবে এবং বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করা হবে। এর মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও গবেষণা কার্যক্রম জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। ফোকাল পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

Manual8 Ad Code

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আশেক কবির চৌধুরী, স্নাতকোত্তর অধ্যয়ন ও প্রশিক্ষণ অনুষদের ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

ক্যাপসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, গবেষক মো. নাছির আহম্মেদ পাটোয়ারী এবং গবেষণা সহকারী মোহাইমিনুল ইসলাম।

সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ড. মো. আশেক কবির চৌধুরী এবং ক্যাপসের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

Manual4 Ad Code

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ বলেন, “এই সমঝোতার মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা সারা দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি জ্ঞানভিত্তিক নেটওয়ার্কে যুক্ত করবে।”

অপর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, “বায়ুদূষণ গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ক্যাপসের যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণার মান উন্নয়নের পাশাপাশি দেশের বায়ুমান উন্নয়নে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।”

ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, “নির্মল বায়ু মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য অপরিহার্য। তরুণ প্রজন্মকে গবেষণা ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”

উল্লেখ্য, এই সমঝোতা স্মারকের মাধ্যমে ক্যাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে বায়ুদূষণ গবেষণা, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এটি দেশে পরিষ্কার বায়ু নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।

Manual2 Ad Code