কালের কণ্ঠ সাহসী সংবাদ দিয়ে পাঠকের মন জয় করেছে

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

কালের কণ্ঠ সাহসী সংবাদ দিয়ে পাঠকের মন জয় করেছে

Manual8 Ad Code

আঞ্চলিক প্রতিনিধি | গাজীপুর, ১১ মার্চ ২০২৬ : বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ প্রতিষ্ঠার পর থেকে দেশের সর্বোচ্চ সাহসী সংবাদ দিয়ে পাঠকের মন জয় করেছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদের সরকারি বনভূমি জবরদখলের সংবাদ কালের কণ্ঠ প্রকাশ করার পর বস্তুনিষ্ঠ এই সংবাদের পক্ষে প্রথম রাজপথে নেমেছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন।

বুধবার (১১ মার্চ ২০২৬) গাজীপুরে ফুড ফ্যান্টাসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।

Manual3 Ad Code

বক্তারা বলেন, ভাওয়ালের বনভূমি রক্ষায় ২০০০ সালের ২৬ জানুয়ারি প্রতিষ্ঠিত সামাজিক ও পরিবেশবাদী একমাত্র এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

Manual7 Ad Code

এরপর থেকে এই সংগঠন বনভূমি রক্ষায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ২০১৩ সালে বনভূমি জবরদখল ও ২০২৪ সালে সাবেক আইজিপি বেনজীর আহমেদ কর্তৃক বনভূমি দখলের প্রতিবাদে রাজপথে আন্দোলন করে সারাদেশে ও বিদেশি মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। ভবিষ্যতে এই সংগঠন সরকারি বনভূমি রক্ষায় যেকোনো ভূমিকা পালন করতে অঙ্গীকারবদ্ধ।

২০২৪ সালে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে গাজীপুরে সরকারি বনভূমি জবরদখলের বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে দৈনিক কালের কণ্ঠ সারাদেশে ভূয়সী প্রশংসা পেয়েছে।

এই সত্য সংবাদের পক্ষে বাংলাদেশে প্রথম রাজপথে আন্দোলন করেছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন। প্রতিষ্ঠার পর থেকে কালের কণ্ঠ বাংলাদেশের সকল সাহসী সংবাদ দিয়ে গণমাধ্যমের মৌলিকত্ব প্রমাণে সক্ষম হয়েছে বলে জানান বক্তারা।

ভাওয়ালগড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ভাওয়াল গড় বাঁচাও’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এ কে এম রিপন আনসারী।

ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় বক্তব্য দেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল আল মামুন সরকার, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম ভূঁইয়া, সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরণ্য।

Manual1 Ad Code

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, জিয়া পরিষদ গাজীপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিকুর রহমান সেলিম, গাজীপুর জেলা প্রেসক্লাবের ক্লাবের তথ্যবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আলী আজগর খান পিরু, এম এ বারী ক্যাডেট একাডেমির পরিচালক, মো. আলিম, মো. খোরশেদ আলম প্রমুখ।

আলোচনা শেষে মুসলিমবিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালন করা হয়।

Manual8 Ad Code