আজ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

আজ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ মার্চ ২০২৬ : আজ ১৪ মার্চ, আন্তর্জাতিক নদী কৃত্য দিবস। অন্যভাবে বললে- নদী রক্ষায় আমাদের করণীয় নির্ধারণ করার দিবস। সারা পৃথিবীতেই নদ-নদী দখল ও দূষণের হুমকিতে। নদীগুলো নিয়ে আন্তর্জাতিক মহলও উদ্বিঘ্ন।

১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে নদী কৃত্য দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নদীর প্রতি মানুষের করণীয় কী, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু; এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশেও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে আজ দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে।

Manual2 Ad Code

দুপুর ১২টায় তিতাস নদীর ভাদুঘর বাজার ঘাটে ‘নদী সমাবেশ’ আয়োজন করেছে তরী বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান। এছাড়া আলোচনা সভা, র‌্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

Manual2 Ad Code

বুড়িগঙ্গার প্রাণ ফিরিয়ে আনতে গণ-পদযাত্রা

একসময় জীবন ও সভ্যতার ধারক ছিল আমাদের প্রিয় বুড়িগঙ্গা। আজ দূষণ ও অবহেলায় সেই নদী হারাচ্ছে তার প্রাণ। বুড়িগঙ্গাকে আবারও জীবন্ত ও প্রবহমান দেখতে আমাদের এই সম্মিলিত উদ্যোগ—গণ-পদযাত্রা।

Manual2 Ad Code

আসুন, নদী রক্ষার দাবিতে একসাথে কণ্ঠ তুলি এবং সচেতনতার এই যাত্রায় শামিল হই।

স্থান: বসিলা পুরাতন প্রাইমারি স্কুল, বসিলা, ঢাকা
তারিখ: ১৪ মার্চ ২০২৬
সময়: সকাল ১০:৩০

নদী বাঁচলে শহর বাঁচবে, ভবিষ্যৎ বাঁচবে।

Manual8 Ad Code

রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/WRgBrfV2kv3TTJow8