দৈনিক ইত্তেফাক সাময়িকীতে আষাঢ়ে অণুগল্প আহ্বান

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

দৈনিক ইত্তেফাক সাময়িকীতে আষাঢ়ে অণুগল্প আহ্বান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ জুন ২০২৬ : আষাঢ় এসেছে। আকাশজুড়ে মেঘের মিছিল, জানালার কাচে বৃষ্টির টোকা, আর মনের ভেতর জমে থাকা অদ্ভুত সব গল্পেরা যেন বাইরে আসার অপেক্ষায়। হতে পারে তা অসম্ভব কোনো প্রেমের গল্প, গা ছমছমে ভৌতিক অভিজ্ঞতা, অদ্ভুত আজগুবি ঘটনা কিংবা বাস্তবের সব নিয়ম ভেঙে দেওয়া অতিমাত্রায় অবাস্তব কোনো কাহিনি।

Manual3 Ad Code

গল্প হতে হবে অনধিক ৫০০ শব্দের মধ্যে। গল্প অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। লেখার সঙ্গে লেখকের নাম, ঠিকানা ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর পাঠাতে হবে। বিষয়ের ঘরে ‘আষাঢ়ে অণুগল্প’ লিখবেন অনুগ্রহ করে।

Manual3 Ad Code

লেখা পাঠানোর শেষ তারিখ:
২৩ জুন ২০২৬, মঙ্গলবার

Manual2 Ad Code

ইমেইল: lite.ittefaq@gmail.com

তাহলে আর দেরি কেন? আষাঢ়ের আকাশ থেকে একটু মেঘ ধার নিন, বৃষ্টির শব্দে মন ভেজান, আর লিখে ফেলুন আপনার নিজের গগনে গরজের গুডুগুডু ‘আষাঢ়ে অণুগল্প’। আপনার অদ্ভুত, অসম্ভব আর আশ্চর্য গল্পের অপেক্ষায়–

এ সংক্রান্ত আরও সংবাদ