শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ১৭ জুলাই

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ১৭ জুলাই

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ জুলাই ২০২৬ : ভাষা, সাহিত্য, আবৃত্তি ও নাট্যচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ উচ্চারণ, সাংস্কৃতিক মূল্যবোধ এবং সৃজনশীল মনন গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুল আগামী ১৭ জুলাই দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি।”—এই শ্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

আয়োজকদের মতে, মাতৃভাষার শুদ্ধ চর্চা, আবৃত্তি, অভিনয় ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনের অঙ্গীকারকে সামনে রেখেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

অনুষ্ঠানে আবৃত্তি, নাট্যাংশ, একক ও দলীয় পরিবেশনা, সংগীত, সম্মাননা প্রদান এবং অতিথিদের বক্তব্যসহ বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে। এতে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।

শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাস বাপ্পন এক শুভেচ্ছা বার্তায় বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে শুদ্ধ বাংলা ভাষা চর্চা এবং আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের সৃজনশীল বিকাশে শব্দশৈলী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রতিষ্ঠার দুই বছরে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে বহু শিক্ষার্থীর মধ্যে আবৃত্তি, অভিনয় ও উপস্থাপনার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।

Manual6 Ad Code

তিনি আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত। তিনি সংস্কৃতিপ্রেমী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের সুধীজনকে পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন।

Manual2 Ad Code

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “একটি জাতির সাংস্কৃতিক বিকাশের অন্যতম ভিত্তি হলো শুদ্ধ ভাষা চর্চা এবং সৃজনশীল সাংস্কৃতিক আন্দোলন। শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুল অল্প সময়ের মধ্যেই ভাষা, সাহিত্য, আবৃত্তি ও অভিনয়চর্চাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস, নান্দনিকতা এবং দেশপ্রেমের চেতনা বিকাশে এ প্রতিষ্ঠানের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

তিনি আরও বলেন, “ভাষা আন্দোলনের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে মাতৃভাষাকে ভালোবাসতে, সঠিকভাবে ব্যবহার করতে এবং আগামী প্রজন্মের কাছে তার মর্যাদা পৌঁছে দিতে। ‘রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি’— এই শ্লোগান কেবল একটি আহ্বান নয়; এটি ভাষার প্রতি দায়বদ্ধতা, সংস্কৃতির প্রতি অঙ্গীকার এবং জাতিসত্তার প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”

Manual8 Ad Code

কমরেড সৈয়দ আমিরুজ্জামান শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “এ ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান যত শক্তিশালী হবে, সমাজ তত বেশি মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিবান হয়ে উঠবে।

তিনি প্রতিষ্ঠানের প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।”

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুল আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, ভাষা চর্চা এবং বিভিন্ন জাতীয় দিবস ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। আয়োজকদের প্রত্যাশা, দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন প্রতিষ্ঠানটির সাংস্কৃতিক অভিযাত্রাকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে শুদ্ধ ভাষা ও সৃজনশীল সংস্কৃতি চর্চায় আরও উৎসাহিত করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ