কুষ্টিয়ার শিল্পায়ন ও সিটি করপোরেশন গঠন নিয়ে গোলটেবিল বৈঠক কাল

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

কুষ্টিয়ার শিল্পায়ন ও সিটি করপোরেশন গঠন নিয়ে গোলটেবিল বৈঠক কাল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ জুলাই ২০২৬ : কুষ্টিয়ার শিল্পায়নের সম্ভাবনা, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রয়োজনীয়তা নিয়ে আগামীকাল শনিবার (১৮ জুলাই) রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এ এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

‘কুষ্টিয়ায় শিল্পায়নের সম্ভাবনা এবং কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে কুষ্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম।

Manual8 Ad Code

আগামীকাল সকাল সাড়ে ১০টায় পিআইবির ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় জেলা কুষ্টিয়ার টেকসই উন্নয়ন, শিল্পায়নের নতুন ক্ষেত্র সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ বৈঠকে মতামত তুলে ধরবেন।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

Manual8 Ad Code

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ভিপি ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মো. তারিক বিন-আজিজ এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এছাড়া কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ব্যবসায়ী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের আহ্বায়ক এবং বুয়েট ছাত্র সংসদের সাবেক সদস্য স্থপতি আবুল হাসনাইন মঞ্জুর মুর্শেদ।

আয়োজকদের মতে, ভৌগোলিক অবস্থান, সড়ক ও রেল যোগাযোগ, কৃষিভিত্তিক অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনা এবং আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কুষ্টিয়ার গুরুত্ব বিবেচনায় পরিকল্পিত শিল্পায়ন এখন সময়ের দাবি। একই সঙ্গে দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, সম্প্রসারিত নগরায়ণ এবং উন্নত নাগরিক সেবার প্রয়োজনীয়তার কারণে কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসবে।

বৈঠকে অংশগ্রহণকারী বক্তারা শিল্পবান্ধব নীতি প্রণয়ন, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে সুপারিশ তুলে ধরবেন বলে আয়োজকরা আশা করছেন।

এছাড়া কুষ্টিয়ার শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, পরিবেশ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, তথ্যপ্রযুক্তি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় হবে। গোলটেবিল বৈঠকের সুপারিশসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও আয়োজক সূত্র জানিয়েছে।

Manual8 Ad Code

কুষ্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের সদস্য সচিব এবং রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল ব্যক্তি, সংগঠন এবং গণমাধ্যম প্রতিনিধিদের অনুষ্ঠানে অংশগ্রহণ ও সফল করার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ গোলটেবিল বৈঠকের মাধ্যমে কুষ্টিয়ার দীর্ঘমেয়াদি শিল্পায়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সিটি করপোরেশন প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়ে একটি ফলপ্রসূ জাতীয় আলোচনা শুরু হবে, যা জেলার সার্বিক উন্নয়নের রূপরেখা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে।