মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

Manual2 Ad Code
  • মানবাধিকার প্রতিষ্ঠা ও জনসেবায় অবদানের স্বীকৃতি; ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামানের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ জুলাই ২০২৬ : মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন।

তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ঘিরে শুক্রবার (১৭ জুলাই ২০২৬) শ্রীমঙ্গল পৌরসভার সেমিনার হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণকারী সংগঠনের ১০ জন কর্মীর হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

জানা যায়, গত ১১ জুলাই রাজধানী ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ নেপালের কমিউনিস্ট পার্টির (সিপিএন) কো-কনভেনর ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী কমরেড মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী যৌথভাবে মো. ফারুক খাঁনের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুলও বিশেষ সম্মাননায় ভূষিত হন।

ফারুক খাঁনের এই আন্তর্জাতিক অর্জনকে উদযাপন করতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অনলাইন নিউজ পোর্টাল আমার সিলেট (amarsylhet24.com)-এর প্রধান সম্পাদক ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. আনিছুল ইসলাম আশরাফী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. ইসমাইল মাহমুদ, দৈনিক দিনকাল-এর প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব মো. রুবেল আহমেদ এবং মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সবুজ।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহত করা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় ফারুক খাঁনের দীর্ঘদিনের ভূমিকা প্রশংসনীয়। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি শ্রীমঙ্গল, মৌলভীবাজার তথা দেশের মানবাধিকার আন্দোলনের জন্যও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তাঁরা ভবিষ্যতেও মানবাধিকার, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ অংশগ্রহণকারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০ জন কর্মীর হাতে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন মো. ফারুক খাঁন এবং উপস্থিত অতিথিরা।

Manual2 Ad Code

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনায় সংগঠনের নেতাকর্মী, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা, সামাজিক সম্প্রীতি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের অভিনন্দন

Manual4 Ad Code

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual5 Ad Code

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ফারুক খাঁনের দীর্ঘদিনের নিষ্ঠা ও সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়। এই সম্মাননা তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি মৌলভীবাজার জেলার জন্যও একটি মর্যাদাপূর্ণ অর্জন।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফারুক খাঁনের এই স্বীকৃতি মানবাধিকারকর্মীদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি আশা করি, তিনি ভবিষ্যতেও মানবকল্যাণ, ন্যায়বিচার এবং মানবাধিকারের পক্ষে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালন করবেন।”

Manual8 Ad Code

কমরেড সৈয়দ আমিরুজ্জামান ফারুক খাঁনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানবাধিকার আন্দোলনে ধারাবাহিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।