মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক বকশী মিছবাহ উর রহমান

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক বকশী মিছবাহ উর রহমান

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৯ জুলাই ২০২৬ : মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের ব্যক্তিগত সফরে যুক্তরাজ্য গমনের প্রেক্ষাপটে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দুই মাস তিনি প্রেসক্লাবের প্রশাসনিক, সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের আলোকে আহ্বায়ক বকসি ইকবাল আহমদ ১৮ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া তাঁর দুই মাসের ব্যক্তিগত যুক্তরাজ্য সফরকালীন সময়ে প্রেসক্লাবের দায়িত্বভার বকশী মিছবাহ উর রহমানের কাছে অর্পণ করেন।

Manual8 Ad Code

আহ্বায়ক বকসি ইকবাল আহমদের স্বাক্ষরিত এবং গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর অনুপস্থিতিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রশাসনিক, সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে প্রয়োজনীয় দায়িত্ব ও ক্ষমতা প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভারপ্রাপ্ত আহ্বায়ক দায়িত্ব পালনকালে আহ্বায়ক কমিটির গৃহীত সিদ্ধান্ত, প্রচলিত বিধি-বিধান এবং প্রেসক্লাবের সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করবেন। দায়িত্ব পালনের স্বার্থে তাঁর গৃহীত প্রয়োজনীয় ও যৌক্তিক সিদ্ধান্তসমূহ আহ্বায়কের অনুপস্থিতিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সিদ্ধান্ত হিসেবে কার্যকর ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

এতে প্রেসক্লাবের সকল সদস্য, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারপ্রাপ্ত আহ্বায়কের সঙ্গে সমন্বয় করে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Manual2 Ad Code

সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্ব হস্তান্তরের এই আনুষ্ঠানিক সিদ্ধান্তের ফলে আহ্বায়কের বিদেশ অবস্থানকালেও মৌলভীবাজার প্রেসক্লাবের নিয়মিত কার্যক্রম, সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়ন, দাপ্তরিক কার্যক্রম এবং সদস্যসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে কোনো ধরনের প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হবে না। একই সঙ্গে প্রেসক্লাবের চলমান কার্যক্রম ও সাংগঠনিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

উল্লেখ্য, বকশী মিছবাহ উর রহমান মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এবং তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তিনি বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।