জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন ৩১ জুলাই: সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক সাইফুল

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন ৩১ জুলাই: সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক সাইফুল

Manual6 Ad Code
  • স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যসেবার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ জুলাই ২০২৬ : রাজধানীর বিয়াম মিলনায়তন, ইস্কাটন গার্ডেনে আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন।

এবারের নির্বাচনে সদস্য (জালালাবাদ এলাকা) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক কালের কণ্ঠ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, সাংবাদিক ও সমাজকর্মী মো. সাইফুল ইসলাম (ব্যালট/আইডি নম্বর: ৬২৭)।

Manual3 Ad Code

নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে তিনি সদস্যদের সঙ্গে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তিনি ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। তাঁর প্রচারণায় সংগঠনের উন্নয়ন, সদস্যসেবা এবং জবাবদিহিমূলক নেতৃত্বের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মো. সাইফুল ইসলাম তৃণমূল পর্যায়ের মানুষের নানা সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। তাঁর ভাষ্য, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ নয়, বরং সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করাই তাঁর লক্ষ্য।

তিনি বলেন, “আমি সাংবাদিকতা পেশায় থেকে সবসময় সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে কাজ করার চেষ্টা করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জালালাবাদ এসোসিয়েশনকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। নির্বাচিত হলে প্রতিটি সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে সংগঠনের উন্নয়নে কাজ করব।”

নির্বাচিত হলে যেসব বিষয়ে গুরুত্ব দেবেন

Manual3 Ad Code

নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করতে কয়েকটি অগ্রাধিকারমূলক উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন মো. সাইফুল ইসলাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

– এসোসিয়েশনের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা।
– জালালাবাদ এলাকার সদস্যদের সমস্যা, দাবি ও প্রয়োজনের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা এবং তাদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা।
– তরুণ ও প্রবীণ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কার্যকর সামাজিক সেতুবন্ধন গড়ে তোলা।
– সংগঠনের ঐতিহ্য, ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি করা।
– সদস্যদের কল্যাণে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ এবং অংশগ্রহণমূলক নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করে তোলা।

তিনি আরও বলেন, “জালালাবাদ এসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের ঐতিহ্য, ঐক্য ও আত্মপরিচয়ের প্রতীক। আমি বিশ্বাস করি, সততা, আন্তরিকতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠনকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব। সেই লক্ষ্যেই আমি সদস্যদের সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।”

ভোটারদের প্রতি আহ্বান

প্রার্থী মো. সাইফুল ইসলাম আগামী ৩১ জুলাই বিয়াম মিলনায়তন, ইস্কাটন গার্ডেনে অনুষ্ঠিতব্য নির্বাচনে সদস্যদের উপস্থিত থেকে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ব্যালট/আইডি নম্বর ৬২৭-এ ভোট দিয়ে তাঁকে সদস্যদের সেবা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের আহবান

এদিকে জালালাবাদ এসোসিয়েশনের এই নির্বাচনে সদস্য (জালালাবাদ এলাকা) পদে স্বতন্ত্র প্রার্থী (শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক কালের কণ্ঠ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, সাংবাদিক ও সমাজকর্মী) মো. সাইফুল ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual1 Ad Code

তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, পেশাগতভাবে প্রতিষ্ঠিত এবং সমাজসেবায় নিবেদিত একজন মানুষ হিসেবে মো. সাইফুল ইসলাম সংগঠনের সদস্যদের আস্থা ও সমর্থনের যোগ্য। তিনি আশা প্রকাশ করেন, সদস্যরা যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ভূমিকা রাখবেন।

প্রার্থীর সাথে যোগাযোগ—

মো. সাইফুল ইসলাম
প্রার্থী, সদস্য (জালালাবাদ এলাকা)
ব্যালট/আইডি নম্বর: ৬২৭
মোবাইল: ০১৭১৬-৩৯৪৫৯০

Manual6 Ad Code