কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন ৩০ জুলাই

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন ৩০ জুলাই

Manual1 Ad Code
  • ১৭ পদে ভোট, ভোটার ৭০ জন; মনোনয়নপত্র জমা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা, ২০ জুলাই ২০২৬ : কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ১৭টি পদে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু।

Manual1 Ad Code

নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী গত শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। পরে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

Manual5 Ad Code

তফসিল অনুযায়ী আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২১ জুলাই আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ এবং ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Manual4 Ad Code

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী বিধি-বিধান মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

কুমিল্লা প্রেসক্লাব জেলার সাংবাদিকদের অন্যতম প্রধান সংগঠন। সংগঠনটির কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। ফলে এবারের নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রচারণা পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।

Manual3 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান, নির্বাচন কমিশনার আবুল হাসানাত বাবুল এবং বদরুল হুদা জেনু নির্বাচন-সংক্রান্ত এসব তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।