পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ জুলাই ২০২৬ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Manual8 Ad Code

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে। সেখানে পদত্যাগপত্র গ্রহণ এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

Manual2 Ad Code

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ