সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের গরমের ভোগান্তি কমাতে ছয়টি সিলিং ফ্যান উপহার দিয়েছে অলাভজনক ও সেবামূলক সংগঠন ‘সোশ্যাল এইড’ (Social Aid)।
স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে দূর-দূরান্ত থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে তীব্র গরমে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হতো। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ‘সোশ্যাল এইড’ কর্তৃপক্ষ ছয়টি নতুন সিলিং ফ্যান সরবরাহ করে। ফ্যানগুলো স্থাপনের ফলে বহির্বিভাগে অপেক্ষমাণ রোগী ও স্বজনদের গরমের কষ্ট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ‘সোশ্যাল এইড’-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ রোগী ও সাধারণ মানুষের সেবায় ইতিবাচক ভূমিকা রাখে।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘সোশ্যাল এইড’-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও সংগঠনটি স্বাস্থ্যসেবাসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয়রা বলছেন, সরকারি প্রতিষ্ঠানে সেবার পরিবেশ উন্নয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। রোগীদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি