এমসি কলেজ বিজ্ঞান ক্লাব LUSSC ECO FEST 2026-এর অফিসিয়াল ক্লাব পার্টনার

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬

এমসি কলেজ বিজ্ঞান ক্লাব LUSSC ECO FEST 2026-এর অফিসিয়াল ক্লাব পার্টনার

Manual2 Ad Code

সৈয়দা হাজেরা সুলতানা (শানজিদা), নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১১ সেপ্টেম্বর ২০২৬ : লিডিং ইউনিভার্সিটি সার্ভিসেস ক্লাব (LUSSC) আয়োজিত LUSSC ECO FEST 2026-এর অফিসিয়াল ক্লাব পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মুরারিচাঁদ কলেজ সায়েন্স ক্লাব (MCSC)।

Manual7 Ad Code

পরিবেশ সচেতনতা বৃদ্ধি, তরুণদের মধ্যে পরিবেশবান্ধব চিন্তাধারা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ উৎসবে মুরারিচাঁদ কলেজ সায়েন্স ক্লাবের অংশগ্রহণ আয়োজনটিকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আয়োজক সূত্রে জানা যায়, Banglay IELTS & Immigration Center-এর উপস্থাপনায় এবং Pizza Hub Signature-এর কো-পাওয়ারিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে LUSSC ECO FEST 2026।

Manual8 Ad Code

এ আয়োজনে মুরারিচাঁদ কলেজ সায়েন্স ক্লাবকে অফিসিয়াল ক্লাব পার্টনার হিসেবে স্বাগত জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি সার্ভিসেস ক্লাব।

Manual6 Ad Code

লিডিং ইউনিভার্সিটি সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে মুরারিচাঁদ কলেজ সায়েন্স ক্লাবকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতায় LUSSC ECO FEST 2026 একটি সফল ও অর্থবহ আয়োজন হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ