সিলেট ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | সরিষাবাড়ী (জামালপুর), ১১ সেপ্টেম্বর ২০২৬ : বাংলাদেশ যুব ইউনিয়নের সরিষাবাড়ী উপজেলা কমিটির চতুর্থ উপজেলা সম্মেলন আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলনের উদ্বোধন করা হবে। একই দিন বিকেল সাড়ে ৩টায় কাউন্সিল অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
‘সাহসী যৌবনে, সুন্দর আগামী বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে উদ্বোধন করবেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ যুব ইউনিয়নের জামালপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব জামান জুয়েল।
সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ যুব ইউনিয়নের সরিষাবাড়ী উপজেলা কমিটির সভাপতি মো. সুমন মিয়া।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ যুব ইউনিয়নের জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সহসভাপতি আবু সাঈদ রিফাত এবং সহসাধারণ সম্পাদক আফরিন নিশা।
সম্মেলনটি সঞ্চালনা করবেন বাংলাদেশ যুব ইউনিয়নের সরিষাবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে যুবসমাজের শিক্ষা, কর্মসংস্থান ও জীবনযাত্রার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বিশেষ করে ‘শিক্ষা শেষে কাজ চাই’ এবং ‘বাঁচার মতো বাঁচতে চাই’—এ ধরনের দাবিকে সামনে রেখে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্মেলনে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সর্বস্তরের তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়নের সরিষাবাড়ী উপজেলা কমিটি।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি