ওপেন ডেটা ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল নিয়ে কর্মশালা

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

ওপেন ডেটা ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল নিয়ে কর্মশালা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬ : পাবলিক প্রকিউরমেন্টে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ওপেন ডেটা ব্যবহারের ওপর সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) পরিকল্পনা কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)-এর নির্বাচিত সদস্যদের জন্য ‘ওপেন ডেটা অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রকিউরমেন্ট’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রাজধানীর বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন গণমাধ্যম ও সংবাদ সংস্থার ৪১ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন।

প্রশিক্ষণে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম ডেটা সাংবাদিকতা, ওপেন ডেটা, ডেটা সোর্স এবং পাবলিক প্রকিউরমেন্টে স্বচ্ছতা নিশ্চিত করতে ওপেন ডেটা ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়ে অর্ধদিবস সেশন পরিচালনা করেন।

পরবর্তী সেশনে একই বিভাগের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর (ডেটা ভিজ্যুয়ালাইজেশন) রিফাত রহমান এবং কে. এম. রফিকুল আলম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কোড ব্যবহার করে ওপেন ডেটা আহরণ, ব্যবহার, বাছাই ও উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Manual6 Ad Code

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, “এই কর্মশালায় অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীদের সাংবাদিকতায় কাজে লাগাটাই আমাদের সার্থকতা। টিআইবি সবসময় দুর্নীতিবিরোধী যেকোনো উদ্যোগে আপনাদের পাশে থাকবে।”

সমাপনী অধিবেশনে সনদ বিতরণের আগে টিআইবির উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা ড. সুমাইয়া খায়ের ভবিষ্যতে সক্ষমতা অনুযায়ী আরও বড় পরিসরে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual1 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের কোঅর্ডিনেটর শাহরীন হক, ডিজেএফবির সাধারণ সম্পাদক সাঈদ রিপন ও সভাপতি আরিফুর রহমান।

Manual6 Ad Code

কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পাবলিক প্রকিউরমেন্ট-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ, ওপেন ডেটা ব্যবহার এবং তথ্যনির্ভর অনুসন্ধানী সাংবাদিকতার সক্ষমতা আরও জোরদার হবে বলে আয়োজকেরা আশা করেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ