ছাত্রনেতা দীপক শীলকে গ্রেফতারের নিন্দা ছাত্রমৈত্রীর

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

ছাত্রনেতা দীপক শীলকে গ্রেফতারের নিন্দা ছাত্রমৈত্রীর

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, প্রগতিশীল ছাত্র আন্দোলনের অন্যতম নেতা দীপক শীলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রমৈত্রী।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যদানকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মানিক পশারীর মরদেহ দাফনে জামায়াতে ইসলামী কর্তৃক বাধা প্রদানের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের পর থেকেই দীপক শীলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত হুমকি-ধামকি প্রদান করা হচ্ছিল।

Manual6 Ad Code

তারই ধারাবাহিকতায় আজ দেশজুড়ে বাউল সংস্কৃতির ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ মনে করে, এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ।

Manual5 Ad Code

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষার আন্দোলনে অংশ নেওয়া কোনো অপরাধ নয়।

Manual5 Ad Code

বাংলাদেশ ছাত্র মৈত্রীর পক্ষ থেকে নেতৃবৃন্দ দীপক শীলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছে এবং একই সাথে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানকারী ও বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ