অাগামী ২৯-৩০ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রমৈত্রীর দুইদিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অাগামী ২৯-৩০ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রমৈত্রীর দুইদিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২০ : “মেহনতী জনতার সাথে একাত্ম হও। শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকতা-বৈষম্য রুখো। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দুর্নীতি নির্মূল কর। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ো।”- এই স্লোগানে বাংলাদেশ ছাত্রমৈত্রীর দুইদিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন অাগামী ২৯-৩০ ডিসেম্বর ২০২০ ঢাকায় অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

অাগামী ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে অনুষ্ঠিতব্য এ সম্মেলন উদ্বোধন করবেন অধ্যাপক মেসবাহ কামাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নূর অাহমেদ বকুল।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল।

Manual1 Ad Code

উক্ত সম্মেলন সফল করার অাহবান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, ‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।