চার দশকের বাদ্যযন্ত্র গানের খাতা নথি পত্র পুরাইয়া করেছে ছাই

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০

চার দশকের বাদ্যযন্ত্র গানের খাতা নথি পত্র পুরাইয়া করেছে ছাই

Manual1 Ad Code

বাউল রনেশ ঠাকুর, সুনামগঞ্জ, ২৩ মে ২০২০ : আমার চার দশকের বাদ্যযন্ত্র

Manual2 Ad Code

গানের খাতা নথি পত্র
পুরাইয়া করেছে ছাই
মনের দুঃখ কার কাছে জানাই, বল ভাই গো ও ভাই
মনের দুঃখ কার কাছে জানাই

আমার দোষ কি শুধু গান গাওয়া
না ভাটির দেশে উজান বাওয়া
কোন দোষে শাস্তি পাইলাম
একবার শুধু জানবার চাই।

Manual1 Ad Code

চোখের সামনে এহেম কান্ড
ঘরবাড়ী হয় লন্ড ভন্ড
আসমান তলে হইল ঠাই
মনের দুঃখ কার কাছে জানাই, বল ভাই গো ও ভাই
মনের দুঃখ কার কাছে জানাই।

গুরু আমার আব্দুল করিম
বলেছিলেন গানে গানে
মানুষ ভজ পরম খোঁজ
সুরেই পারে কাছে আনে

Manual2 Ad Code

আজকে তারে স্বরন করি
গানের কথা খুইজা মরি
মনের কোন ভাষা নাই
মনের দুঃখ কার কাছে জানাই, বল ভাই গো ও ভাই
মনের দুঃখ কার কাছে জানাই

—— বাউল রনেশ ঠাকুর

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ