আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন আর নেই: সৈয়দ অামিরুজ্জামানের শোক

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন আর নেই: সৈয়দ অামিরুজ্জামানের শোক

Manual5 Ad Code

ঢাকা, ১০ জুলাই ২০২০: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি আর নেই।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই রাজনীতিক শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মরদেহ দেশে আনার ব্যাপারে শুক্রবার সিদ্ধান্ত নেয়া হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এ ঙ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Manual4 Ad Code

ওয়ার্কার্স পার্টির শোক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

তরীকত ফেডারেশন ও অাহলে সুন্নত ওয়াল জামাতের শোক

Manual4 Ad Code

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এ ঙ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক ও অাহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রহমান পুর দরবার শরীফের গদ্দীনশীন পীর শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মো. রোহেল অাহমদ।

Manual6 Ad Code

১৯৪৩ সালের ১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন। সাহারা খাতুন কিডনি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। কিছুদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ২৪ জুন মেডিকেল বোর্ড জানায় উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে বিদেশ নেয়া যেতে পারে। পরে গত সোমবার তাকে এয়ার এম্বুলেন্স করে ব্যাংকক নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে ওইদিনই তাকে ভর্তি করা হয়।
সাহারা খাতুন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর তিনি একই আসনে দশম ও একাদশ সংসদ নির্বাচনেও জয়লাভ করেন। ২০০৯ সালে তিনি সরকারের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১২ সালে মন্ত্রণালয়ের রদবদল ঘটলে তিনি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এডভোকেট সাহারা খাতুন ছাত্র জীবনে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী আইনজীবী পরিষদের বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি আওয়ামী লীগের আইন সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার ছিল সরব উপস্থিতি।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ