সাবেক হুইপ আশরাফ হোসেনের ইন্তেকাল: সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০

সাবেক হুইপ আশরাফ হোসেনের ইন্তেকাল: সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

Manual3 Ad Code

ঢাকা, ১৮ জুলাই ২০২০: জাতীয় সংসদের সাবেক হইপ ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেন আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

Manual2 Ad Code

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যা, নাতি- নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।
আজ বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুম আশরাফ হোসেন খুলনা-৩ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

ওয়ার্কার্স পার্টির শোক

জাতীয় সংসদের সাবেক হইপ ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

Manual3 Ad Code

জাতীয় সংসদের সাবেক হইপ ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

তরীকত ফেডারেশন ও অাহলে সুন্নত ওয়াল জামাতের শোক

Manual6 Ad Code

জাতীয় সংসদের সাবেক হইপ ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক ও অাহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রহমান পুর দরবার শরীফের গদ্দীনশীন পীর শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী।

জাতীয় সংসদের সাবেক হইপ ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল অাহমদ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ