করোনায় আক্রান্ত সস্ত্রীক অধ্যাপক আনু মুহাম্মদ

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২০

করোনায় আক্রান্ত সস্ত্রীক অধ্যাপক আনু মুহাম্মদ

Manual5 Ad Code

ঢাকা, ০২ অাগস্ট ২০২০: তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual1 Ad Code

দুজনই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই শিক্ষক জানিয়েছেন।
আনু মুহাম্মদ বলেন, নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস ‘পজেটিভ’ আসার পর তিনি হাসপতালে ভর্তি হয়েছেন।
২৮ জুলাই স্ত্রী শিল্পী করোনাভাইরাস পজেটিভ ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল।
পরে শনিবার সেখানে থেকে তাকে মুগদা হাসপাতাল স্থানান্তর করা হয়।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ