ডা: ইকবাল হোসেনের চেম্বার উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কাল 

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

ডা: ইকবাল হোসেনের চেম্বার উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কাল 

Manual4 Ad Code

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ১৯ জানুয়ারি ২০২১ : মেডিসিন ও শিশু রোগ বিশেষত ডা: ইকবাল হোসেন এমবিবিএস, পিজিটি (মেডিসিন)-এর চেম্বার উদ্বোধন উপলক্ষে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হচ্ছে কাল।

২০ জানুয়ারি ২০২১ বুধবার সকাল ১০টয় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের শাহীবাগ অাবাসিক এলাকার হোসেন ভিলায় চেম্বার প্রাঙ্গনে এ ক্যাম্পের উদ্বোধন করবেন সিলেট স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রাক্তন তত্বাবধায়ক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশান (বিএমএ) শ্রীমঙ্গল শাখার সভাপতি ও উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি ডা: হরিপদ রায়।

উক্ত ক্যাম্পে অারও উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual2 Ad Code

মেডিসিন, শিশু, গাইনী ও চক্ষু বিভাগের ডাক্তারগণ উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করবেন।

Manual1 Ad Code

এ উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, নিউ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও যুক্তরাজ্য প্রবাসী মো: বুলবুল অাহমেদ।

Manual5 Ad Code

উদ্যোক্তাদের পক্ষ থেকে করোনাকালীন মহামারীর সময়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে অাসতে বলা হয়েছে। মাস্ক ব্যতীত স্বাস্থ্য সেবা প্রদান করা হবে না। সিরিয়ালের জন্য যোগাযোগ : ০১৭১৫-৯৮৬১৯৪ এবং ক্যাম্প ও ঔষধ বিতরণ সংক্রান্ত সার্বিক যোগাযোগ : ০১৭৪০০৫৬২০, ০১৭৩৮০৪৩৩০৯।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ