সোমবার থেকে সারাদেশে ১ সপ্তাহের লকডাউন

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

সোমবার থেকে সারাদেশে ১ সপ্তাহের লকডাউন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ০৩ এপ্রিল ২০২১ : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউনে যাচ্ছে সারাদেশ।

Manual2 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। নিজের সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। করোনা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এদিকে, একই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার (৩ এপ্রিল) দুপুরে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সাপ্তহের জন্য সারা দেশে লকডাউনে যাচ্ছে সরকার। তবে শিল্প কলকারখানা খোলা থাকবে এবং সেগুলোতে শিফটিং ডিউটি চলবে বলে জানান তিনি।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ