আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে

Manual1 Ad Code

ঢাকা, ০৪ এপ্রিল ২০২১ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধালণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে।

Manual7 Ad Code

আজ রোববার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।’
জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে আরো কঠোর হতে হবে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আর কোন ভাবেই উদাসীনতা দেখানোর সুযোগ নেই,তাই হাটবাজারে, ফেরি,লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় গেলে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।
আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউন কার্যকর করার আহবান জানিয়ে তিনি বলেন, জীবনের থেকে জীবিকা কোন ভাবেই বড় নয়,আগে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচাতে সহযোগিতা করুন।
ভাসমান অসহায় মানুষদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এটাই এখন আওয়ামী লীগের একমাত্র রাজনীতি।
সারাদেশে সীমিত আকারে ঘরোয়া ভাবে রাজনৈতিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামান্য উদাসীনতায় দেশকে মৃত্যু উপত্যকায় নিয়ে যাবে, তাই নিজের জন্য হলেও শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে জনগণের দুর্ভোগ বাড়াবেন না।
এসময় ধানমন্ডিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ