পেপার ল্যান্টার্ন

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১

পেপার ল্যান্টার্ন

Manual7 Ad Code

কল্যাণী রমা || ঢাকা, ০৮ এপ্রিল ২০২১ : আমার কাছে মৃত্যু কটনটেল র‍্যাবিটের মত। তুলতুলে সাদা তুলোর মত যার লেজ। এক ঝলক আমায় দেখা দিয়েই সে সোনালি রঙের ফোরসিথিয়া ফুলের ঝোপে হারিয়ে যায়। আজ খুব ভোরে হাঁটতে গিয়েছিলাম। সূর্য ওঠেনি তখনও। এসব সময়ে আকাশ রঙের অনির্দিষ্টতায় ভোগে। লাল, গোলাপি, নীল, ছাই, হলুদ, কিংবা সাদা রঙের মধ্যে গোল্লাছুট খেলতে থাকে ভোরের আকাশ। সেই ভোরের পথে একটু পর পর আমার সাথে দেখা হয়েছিল অনেকগুলো কটনটেল র‍্যাবিটের। আমার মৃত্যুর মত, আমার বেদনার মত, আমার সব না পাওয়ার মত।

Manual1 Ad Code

আমি ভাবি মৃত্যুর পর সোনালি ফোরসিথিয়া ফুলের বনে কটনটেল র‍্যাবিটের মত উধাও হয়ে যাওয়া মানুষের আত্মা তারপর একসময় ধীরে ধীরে উপরে উঠে কী সোনালি পেপার ল্যান্টার্নের মত আকাশের শূন্যে ভাসতে থাকে? মাটির পৃথিবীর দিকে তাকিয়ে তখন তারা কী দেখে?

দেখে মাটির পৃথিবীর বুকে ফুটে আছে সোনালি ড্যাফোডিল, বেগুনি হায়াসিন্থ, জামরঙা আইরিস। ঠিক আমার চারপাশে আজকের বসন্তদিনে যেমন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ