সম্পর্ক হচ্ছে অনেকটা কাপড়ের মত!

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২১

সম্পর্ক হচ্ছে অনেকটা কাপড়ের মত!

Manual5 Ad Code

।।|| জেসমিন খান চাঁদনী ||।।

প্রিয় উইবাসী,
“সম্পর্ক হচ্ছে অনেকটা কাপড়ের মত।
একে যত্ন করতে হয়, মাড় দিতে হয়, ইস্ত্রি করতে হয়। তবেই এর সৌন্দর্য। আর অযত্নে,
অবহেলায় কাপড়ের মত সম্পর্কও নষ্ট হয়,
ব্যবহার উপযোগী থাকে না।

Manual4 Ad Code

কাপড়ের বুনন ভাল হলে, রঙ পাকা হলে
সে কাপড় টিকে ভাল।
তেমনিভাবে সম্পর্কে বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়া মজবুত থাকলে সে সম্পর্কও ভাল থাকে।

Manual2 Ad Code

মালিকের অসতর্কতায় কখনো কাপড়ে
পোকা এসে কাপড় নষ্ট করে দেয়। সম্পর্কের বেলায়ও এটি ঘটতে পারে!
নিজেদের ব্যক্তিগত সুন্দর সম্পর্কের মধ্যেও
কোন অসতর্ক মুহূর্তে বহিরাগত
কেউ ঢুকে যায়, সম্পর্ক নষ্ট করে দেয়।

কখনো প্রিয় কিছু কাপড় ছিঁড়ে যায়,
তখন তাতে সেলাই ফোঁড়াই,
কখনো রিপু করতে হয়। সম্পর্কেও যে তাই ঘটে!
চিড় ধরে,
হৃদয়ে ক্ষত হয়।
তখন হৃদয়ে সেলাই ফোঁড়াই,
রিপু করতে হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য।
ক্ষতগুলো মানুষের চোখের অলক্ষ্যে থেকে যায়।

Manual6 Ad Code

দুমড়ানো মুচড়ানো কাপড় ইস্ত্রি করে
তা পরিধানযোগ্য করে নিতে হয়। তেমনিভাবে আপনজনের কাছ থেকে
পাওয়া কষ্টে মন দুমড়ে মুচড়ে গেলেও
তাকে শক্তভাবে,
বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করে ঠিক করে নিতে হয়।

Manual7 Ad Code

সময়ের সাথে সাথে কাপড়ের রং বিবর্ণ হয়ে যায়, সম্পর্কের রং ও।
বিবর্ণ, পুরোনো কিছু কাপড়ের জন্য অনেক মায়া থাকে, নষ্ট হলেও ফেলে দিতে ইচ্ছা হয় না,
ঠিক তেমনি, বিবর্ণ, রং চটে যাওয়া,
পোকায় খাওয়া,
দুমড়ানো মুচড়ানো কিছু সম্পর্ককেও
ত্যাগ করা যায় না, কারন তাতে যে অনেক মায়া!”

আমি জেসমিন খান চাঁদনী
স্বত্বাধিকারী,
আজরিফ ফ্যাশন গ্যালারী (মিনি গার্মেন্টস)

পরিচালক,
আজরিফ ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
কো-অডিনেটর, ট্রাষ্ট বিডি।

এ সংক্রান্ত আরও সংবাদ