পল্লবী থানা এলাকায় করোনা সচেতনতায় শহীদ রাসেল ব্রিগেডের মাক্স বিতরণ

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২১

পল্লবী থানা এলাকায় করোনা সচেতনতায় শহীদ রাসেল ব্রিগেডের মাক্স বিতরণ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিনিধি | ঢাকা, ০১ অাগস্ট ২০২১ : “করোনা মহামারী প্রতিরোধে জনগণের সচেতন অংশগ্রহণের কোন বিকল্প নেই। জনগণকে সাথে নিয়েই মাক্স পরিধানসহ নির্দেশিত স্বাস্থবিধি মেনে আপাতত এর মোকাবেলা করতে হবে। কঠোর লকডাউনের প্রজ্ঞাপন দিয়ে আবার রপ্তানীমুখী শিল্পের মালিকদের চাপে ১লা জুলাই থেকে কারখানা চালুর ঘোষণা করোনা অতিমারীরোধ ব্যাহত ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী করার শামীল। এতে মনে হয়, সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে বা করোনা মহামারী রুখতে আন্তমন্ত্রনালয়ের কোন সমন্বয় নেই।” শনিবার (৩১ জুলাই ২০২১) সকাল ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পাটির্র পল্লবী থানা উদ্যেগে করোনা সচেতনতায় শহীদ রাসেল ব্রিগেডের মাক্স বিতরণ কার্যক্রম শুরুর প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান এসব কথা বলেন। কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জননেতা সাজ্জাদ হোসেন।
বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও বাংলাদেশ যুবমৈত্রীর সহ-সভাপতি কমরেড মোঃ তৌহিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও বাংলাদেশ যুবমৈত্রীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড মোতাসিম বিল্লাহ সানি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও ঢাকা মহানগর কমিটির সদস্য ও পল্লবীর থানার ইনর্চাজ নারী নেত্রী কমরেড শাহানা ফেরদৌস লাকী, ঢাকা মহানগর কমিটির অন্যতম সদস্য ও শহীদ রাসেল ব্রিগ্রেড প্রধান সমন্বয়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় নেতা কয়াসার আলম, ঢাকা মহানগর কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক কমরেড অতুলন দাস আলো, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিভিন্ন শাখার সম্পাদক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সহ-সভাপতি ইয়াতুননেছা রুমা।
এছাড়া উপস্থিত ছিলেন যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, জাতীয় শ্রমিক ফেডারেশন, নারী মুক্তি সংসদসহ গণসংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ রাসেল ব্রিগেড উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের অন্যতম সদস্য কমরেড তাপস কুমার রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন জুটপট্টি শাখার সম্পাদক কমরেড শফিকুল ইসলাম মুকুল।
ঢাকার পল্লবী ১২/ডি শহীদ মুক্তিযোদ্ধা গালর্স স্কুল থেকে শুরু করে ২নং ওয়ার্ডের মুসলিম বাজার, সি বøক, উত্তর কালশীতে প্রচার অভিযান, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে পথসভা এবং মাস্ক বিতরণ করা হয়।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ