কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আফজল খান আর নেই

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১

কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আফজল খান আর নেই

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা, ১৬ নভেম্বর ২০২১ : ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের ছাত্রনেতা, কুমিল্লার বর্ষীয়ান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা, ১৪ দলীয় জোটের জেলা সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সিংহপুরুষ খ্যাত প্রগতিশীল রাজনীতির অভিভাবক অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট (৮২) আর নেই।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২১) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্নাঢ্য এ রাজনীতিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে, ৩ ছেলে ও নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক অসংখ্য শিষ্য ও অনুসারী নেতাকর্মী রেখে গেছেন। বরেণ্য রাজনীতিক আফজল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তার মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) আঞ্জুম সুলতানা সীমা।

Manual8 Ad Code

এমপি আঞ্জুম সুলতানা সীমা সাংবাদিকদের জানান, তার বাবা আফজল খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভোগছিলেন। এরই মধ্যে গত ২৮ অক্টোবর তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং দেহে সোডিয়ামের মাত্রা কমে যায়। এ অবস্থায় ওইদিন সন্ধ্যায় তাকে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরদিন বিকেলে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তিনি কিছুটা সুস্থ হলে কুমিল্লার বাড়িতে নেয়া হয়। এরপর তিনি করোনা আক্রান্ত হলে তাকে ফের ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে (এএমজেড হসপিটাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। আজ বুধবার বেলা ১১টায় নগরীর ঠাকুরপাড়া খানবাড়ি জামে মসজিদ এবং বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সহ-সভাপতি, আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, কুমিল্লা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক, সমবায় ইউনিয়নের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মরহুম আফজল খান বাংলাদেশ আয়কর বিভাগ কর্তৃক ‘কর বাহাদুর’ উপাধিতে ভূষিত হন। কুমিল্লার সিংহপুরুষখ্যাত আফজল খান কুমিল্লায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি বঙ্গবন্ধু ল-কলেজ, শেখ ফজিলাতুন নেছা কারিগরি স্কুল এ্যান্ড কলেজ, মডার্ন স্কুলসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

জেলায় আওয়ামী লীগের রাজনীতির নক্ষত্রখ্যাত অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটের মৃত্যুর খবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আফজাল খানের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

অধ্যক্ষ আফজল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি, অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি, রাজি মোহাম্মদ ফখরুল এমপি, নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ওয়ার্কার্স পার্টির শোক

কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের ছাত্রনেতা, কুমিল্লার বর্ষীয়ান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা, ১৪ দলীয় জোটের জেলা সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সিংহপুরুষ খ্যাত প্রগতিশীল রাজনীতির অভিভাবক অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ