এনজিও প্রতিষ্ঠান আইডিয়া’র উদ্যোগে শ্রীমঙ্গলে সার্ভিস প্রোভাইডারদের সাথে সভা

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১

এনজিও প্রতিষ্ঠান আইডিয়া’র উদ্যোগে শ্রীমঙ্গলে সার্ভিস প্রোভাইডারদের সাথে সভা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ ডিসেম্বর ২০২১ : শ্রীমঙ্গলে জাতীয় এনজিও আইডিয়া’র উদ্যোগে সার্ভিস প্রোভাইডারদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২১) বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের হাজী আছদ্দর আলী সড়কস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটি ইনফ্লুডিং টি গার্ডেন ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় এ কর্মসূচি নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
আইডিয়া’র প্রোগ্রাম ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহাবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রতিনিধি শিলাদিত্য ও আশা এইচপি ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদসহ কর্ম এলাকা সাতগাঁও, রাজঘাট ও কালিঘাট ইউনিয়নের ইউপি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আইডিয়া’র প্রোগ্রাম ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার জানান, তাদের উদ্দেশ্য হলো, কর্ম এলাকায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিস্কার পরিছন্নতার (স্বাস্থ্যবিধি) জন্য কাজ করা।
এরজন্য তারা কিছু সুপারিশ তুলে ধরেন, তা হলো ডিপিএইচই থেকে ল্যাট্রিন বা টিউবওয়েল বরাদ্ধ যেন বাগান এলাকায় বেশী থাকে, বাগানে ল্যাট্রিন, পানির ব্যবস্থা করার ক্ষেত্রে আইডিয়া বা অন্য বেসরকারী প্রতিষ্ঠানকে সংযুক্ত করা যায় কিনা, এতে যথাযথ মানুষের জন্য সঠিক সেবা নিশ্চিত হবে। প্রত্যন্ত এলাকা বা হার্ড টু রিচ এরিয়াতে সরকারী সেবা সমভাবে বন্টন করার জন্য অনুরোধ করা হলো। স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে চা শ্রমিকদের সুয়োগ সুবিধা বৃদ্ধি করা যায় কিনা এবং চা বাগানে স্কুলগুলোতে স্বাস্থ্যভ্যাস উন্নয়নে সরকারী প্রদক্ষেপ গ্রহণ করা যায় কিনা বলে এসমস্ত সুপারিশ তুলে ধরেন।

Manual6 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ