সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২
ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২২ : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে।
জাসদের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম এর কাছে সার্চ কমিটি/অনুসন্ধান কমিটির সভাপতি বরাবর দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি স্বাক্ষরিত বদ্ধখামে ১০ জন যোগ্যতাসম্পন্ন ব্যক্তির নামের তালিকা ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত তুলে দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মীর্জা মো: আনোয়ারুল হক ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন ।
জাসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা প্রস্তাবিত তালিকার নাম প্রকাশ করবে না। নাম প্রস্তাবের ক্ষেত্রে দলটির বিবেচনায় ছিল প্রস্তাবিত ব্যক্তিদের বিচারিক কাজ, প্রশাসনিক কাজ, আইন-শৃংখলা রক্ষায় দক্ষতা।
গত ৮ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি/সার্চ কমিটির পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নিকট প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য আইন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন অনধিক ১০ জনের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত প্রস্তাব আকারে পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি