তেল-গ্যাস-পানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি জনগণ মানবে না: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

তেল-গ্যাস-পানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি জনগণ মানবে না: ওয়ার্কার্স পার্টি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২২ : তেল-গ্যাস-পানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি জনগণ মানবে না। গত এক দশকে উন্নয়নের বিপরীতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বেড়েছে ৯০%, গ্যাসের মূল্য ১৪৪%, ডিজেলের মূল্য ৮২% ও পানির মূল্য ২৬৪% বৃদ্ধি পেয়েছে। নিত্যপণ্যের ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরী করে জনগণকে জিম্মি করে রেখেছে। সরকার এই সিন্ডিকেটের টুঁটি ধরার সাহস পায় না। আমলা-ব্যবসায়ীদের যৌথ কারসাজির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। যা মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে সংকট তৈরী করেছে। এসব কারণে নাগরিকদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ যে কোন মূহুর্তে বিক্ষোভে রূপ নিতে পারে। যা দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় এই অভিমত প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড আবুল হোসাইন।
সভায় বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড মোঃ তৌহিদ, কমরেড আনোয়ারুল ইসলাম টিপু প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সরকার তেল-গ্যাস-পানি মূল্য বৃদ্ধির পুনচেষ্টা অব্যহত রাখলে ওয়ার্কার্স পার্টিকে বাধ্য হয়ে জনগণকে নিয়ে রাজপথে সংগ্রাম গড়ে তোলা হবে। একই সাথে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের বাজার সিন্ডকেট ধ্বংস করে দিয়ে পণ্য মূল্যের বাজার জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দাবি জানান।
ওয়ার্কার্স পার্টি জনজীবনের এই সকল সমস্যা নিয়ে মার্চ মাসব্যাপী প্রচার কার্যক্রম ও কর্মসূচি পালন করবে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ