দুর্নীতি, বৈষম্য ও বেকারত্বের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : বাংলাদেশ যুবমৈত্রী

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

দুর্নীতি, বৈষম্য ও বেকারত্বের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : বাংলাদেশ যুবমৈত্রী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২২ : বাংলাদেশ যুবমৈত্রীর রাজবাড়ী জেলা কমিটির জেলা পরিষদ সভা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের রাজবাড়ী জেলা সভাপতি বিপ্লব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য জননেতা কমরেড জ্যোতি শংকর ঝন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী। সভা পরিচালনা করেন সেলিম আহম্মেদ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য জাহিদুর রহমান জাহিদ, জেলা কমিটির সদস্য সেলিম রেজা, সহ-সভাপতি আঃ বারেক, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাধন, সহ-সম্পাদক মামুন মিয়া, জেলা সদস্য নান্নু সরদার, সুভাষ চন্দ্র বিশ্বাস, সাহেব আলী রাজু। নেতৃবৃন্দ বলেন, বেকারত্ব বৈষম্য, দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা আজ সময়ের দাবি। করোনাকালে ব্যাপক মানুষ ক্ষতিগ্রস্ত, এই মহামারীতে সাধারণ বেকার যুব ভাই-বোনদের কাজের সন্ধান মিলছে না, অন্যদিকে দেশে দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মালিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সরকার উন্নয়ন দিয়ে গণতন্ত্রকে ঢেকে দিচ্ছে, গণতন্ত্রের মূল্যবোধ হারাচ্ছে। যুব সমাজকেই গণতন্ত্রের মূল্যবোধ রক্ষা ও ৫ দফা দাবি আদায়ের লড়াই গতিশীল করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, রাজবাড়ীর সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বেকারত্ব, বৈষম্য, দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সামিল করতে হবে এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রামকে লাগাতর অব্যাহত রাখতে হবে পাশাপাশি স্থানীয় বিভিন্ন ইস্যুভিত্তিক লড়াইকেও গড়ে তোলার দায়িত্ব রাজবাড়ী জেলা যুব মৈত্রীকে নিতে হবে।
জাতীয় পরিষদ সভা শেষে আগামী ২১ মে ২০২২ রাজবাড়ী জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code