সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের সমাবেশ

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের সমাবেশ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২২ : সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছেন সাংবাদিকরা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি ২০২২) সকাল ১১টায় ডিআরইউ প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সমাবেশ থেকে এ দাবী করা হয়।

এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাদের হত্যাকারীদের প্রশাসন এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ জানাচ্ছি।’

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারির এ দিনে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন।

Manual2 Ad Code

সমাবেশে ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলাম খান তপু বলেন, আজ পর্যন্ত আমরা সাগর-রুনির হত্যার বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। আমরা দ্রুত বিচার চাই।

Manual1 Ad Code

সমাবেশস্থলে আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব প্রমুখ।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ