করোনাকালীন প্রাথমিক শিক্ষা : চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে শ্রীমঙ্গলে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

করোনাকালীন প্রাথমিক শিক্ষা : চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে শ্রীমঙ্গলে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ১৫ ফেব্রুয়ারি ২০২২ : “করোনাকালীন প্রাথমিক শিক্ষা : চ্যালেঞ্জ ও করণীয়” বিষয়ে শ্রীমঙ্গলে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য মঙ্গলবার (১৫ জুন’ ২০২২) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে এবং টিঁআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল-সাদেক, সহকারি শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী ও সহকারি শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মো. জহিরুল ইসলাম ভূঁইয়া।
তাঁরা করোনাকালীন সংকট মোকাবেলায় শ্রীমঙ্গলে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ তুলে ধরে বলেন যে সংকটকালীন সময়ে তাদের নানান উদ্যোগের মাধ্যমে প্রায় ৮৫ শতাংশ ছাত্র-ছাত্রীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। করোনাকালে শ্রীমঙ্গলে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ওয়ার্কশীট তৈরী ও বিতরণ বেশ প্রশংসার দাবী রাখে। ছাত্র-ছাত্রীদের একাডেমিক পড়ালেখার সাথে যুক্ত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিতে কাজ করছে উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এছাড়া বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান যে, তাঁরা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সাথে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ এবং শিক্ষকগণ শিক্ষার্থীদের হোম ভিজিট অব্যাহত রেখেছেন। তবে একই সাথে তাঁরা করোনা মহামারির এই অবস্থা চলমান থাকলে বরুনার হাওড় অঞ্চলের শিক্ষার্থীদের ধরে রাখা কঠিন হবে আশংকা প্রকাশ করেন।

এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক কবিতা রানী দাস।

Manual6 Ad Code

আরো বক্তব্য দেন বরুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, সনাক সদস্য রহিমা বেগম, অফিস সহকারি ও হিসাব রক্ষক বাবুল দেব, স্বজন আহবায়ক সৈয়দ ছায়েদ আহমদ, আলোচনায় করোনাকালীন সংকটে শিক্ষার্থীদেরকে শিখন প্রক্রিয়ার সাথে যুক্ত রাখতে জাতীয়ভাবে গৃহীত কার্যক্রমসমূহে সর্বোচ্চ সংখ্যাক শিক্ষার্থীকে সম্পৃক্ত করার লক্ষ্যে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার কাজটি আরো গতিশীল করা; বিশেষ করে শ্রীমঙ্গলে উপজেলার দুর্গম, চা বাগান এবং পাহাড়ী এলাকার শিক্ষার্থীদের সাথে যোগাযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। চলমান সময়ে শিক্ষকদের হোম ভিজিট সংক্রান্ত, বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্দ সম্পর্কিত, বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত՜ভরাট এবং খেলার মাঠ তৈরী সংক্রান্ত, জেন্ডার বান্ধব/জেন্ডার সম্পর্কিত ইস্যু, এসএমসি’র কার্যকারিতা বৃদ্ধি এবং বিদ্যালয়ে সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ,দায়-দায়িত্ব সংক্রান্ত বর্তমান পরিপত্র বিষয়ক প্রশিক্ষণ আয়োজন, উপজেলার শিক্ষা অফিস সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের তথ্য সংরক্ষণ, উপজেলা শিক্ষা অফিস শ্রীমঙ্গল-এর ওয়েব পোর্টালের তথ্য সমূহ আপডেট করা এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের একান্ত প্রচেষ্টায় কোমলমতি শিশুদের মধ্যে নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে বিতরণকৃত বর্ণমালায় নীতিকথা বইটি যথাযথ সংরক্ষণ, পাঠদান এবং নিয়মিত চর্চা, শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা সিদ্ধান্ত চর্চা, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটগুলোতে নারী ও পুরুষ সম্বলিত ইন্ডিকেটর এবং নিয়মাবলী স্থাপন, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত তথ্যকর্মকর্তা/ প্রধান শিক্ষকের নাম পদবী এবং মোবাইল নম্বর সহ নেইমপ্লেইট দৃশ্যমান স্থানে টানানো এবং উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক/ মা’দেরকে সচেতন করতে একটিভ মাদার্স ফোরাম গঠন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক বলেন সনাক সব সময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আজকের আলোচনায় যে সুপারিশ ও প্রস্তাবনাগুলো এসেছে তা দ্রুততম সময়ের মধ্যে করা হবে। এতে তিনি সনাকের অব্যাহত সহযেগিতা ও পরামর্শ কামনা করেন।
সবশেষে সনাকের পক্ষ থেকে প্রস্তাবনা ও সুপারিশগুলো পত্রের মাধ্যমে উপজেলা শিক্ষা কর্তকর্তাকে প্রদান করা হবে বলে সনাক সভাপতি উল্লেখ করেন।
মতবিনিময় সভার সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়েস গ্রুপ, সনাক শ্রীমঙ্গল।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ