কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন 

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন 

Manual1 Ad Code

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২২ : কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

Manual3 Ad Code

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ২০২২) একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন চত্বরে বই তিনটির মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।
কবি মনিরুজ্জামান বাদল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
তার লিখিত কাব্যগ্রন্থ তিনটি হলো- ‘জীবনের বিভূষা’, ‘জোছনায় বৃষ্টি’ এবং ‘লোহার শিকল’।
মনিরুজ্জামান বাদলের কাব্যগ্রন্থগুলো প্রকাশ করেছে অয়ন প্রকাশন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, বই জ্ঞানের আলো জ্বালায়, সত্য মিথ্যার প্রভেদ বুঝায় এবং কুসংস্কার ও সমাজের অবক্ষয় হতে রক্ষা করে।
তিনি বলেন, সুনিপুণ শব্দ ব্যবহারের নিজস্ব ভিন্নতা ও গতিশীল অথচ সহজবোধ্য বর্ণনা এবং অন্তরের শক্তিশালী আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশের কারণে তার কাব্যগ্রন্থগুলো হয়ে ওঠে সুপাঠ্য।

Manual5 Ad Code