চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা

Manual2 Ad Code

নাটোর, ০৫ মার্চ ২০২২ : চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে নাটোরে সংশ্লিষ্ট অংশীজন, সরকারী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার (৫ মার্চ ২০২২) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মোঃ কাউসার আহাম্মদ।

Manual7 Ad Code

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব খান মোঃ নুরুল আমীন।
জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
সংলাপে ব-দ্বীপ পরিকল্পনার উপ প্রকল্প পরিচালক মির্জা মোঃ মহিউদ্দিন বলেন, ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ একটি দীর্ঘমেয়াদী, সমন্বিত ও সামষ্টিক পরিকল্পনা-যা পানি-সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো বিবেচনা করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে সহায়তার জন্য প্রণয়ন করা হচ্ছে। এ পরিকল্পনায় একটি অংশ দেশের জলাভূমি। ২০০ বিলিয়ন ডলারের এ পরিকল্পনার ৮০টি প্রকল্পের মধ্যে চলনবিলকে অন্তর্ভূক্তকরণে সমীক্ষা কার্যক্রম চলছে। নেদারল্যান্ড এ ব্যাপারে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।
আলোচনা সভায় তিনটি জেলার ১০টি উপজেলা জুড়ে বিস্তৃত চলনবিলের ২০ লাখ মানুষের জীবন ও জীবিকা, জীববৈচিত্র্য নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, এডভোকেট আব্দুল ওহাব এবং চলনবিল আন্দোলন কমিটির সদস্য সচিব মীজানুর রহমান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ