নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক ছোটন

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২২

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক ছোটন

Manual5 Ad Code

নওগাঁ, ০৬ মার্চ ২০২২ : নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বাসস’র জেলা প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনর ষ্টাফ রিপের্টার শফিক ছোটন।শনিবার (৫ মার্চ ২০২২) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ শেষে সন্ধায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনার জন্য রির্টানিং অফিসার ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ। তাঁকে সহযোগিতা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার গোলাম সামদানী ও মুক্তিযোদ্ধা আবুল কালঅম আজাদ।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হারুন-অল-রশিদ জানান, নির্বাচনে মোট ৪১জন ভোটারের মধ্যে ৪০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে ৪টি ভোট বাতিল বলে গণ্য হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতির দুইটি পদে এটিএন নিউজ নওগাঁ প্রতিনিধি এএসএম রাইহান আলম ও দৈনিক মুক্ত খবর পত্রিকার নওগাঁ প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ম-সম্পাদকের দুইটি পদে জিটিভি নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ পাভেল ও ডিবিসি নিউজের একে সাজু, অর্থ-সম্পাদক পদে নিউজ ২৪ এর নওগাঁ প্রতিনিধি বাবুল আক্তার রানা, দপ্তর সম্পাদক পদে দৈনিক আলোকিত সকাল ও পত্রিকার নওগাঁ প্রতিনিধি আবু রায়হান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক কালবেলা পত্রিকার নওগাঁ প্রতিনিধি মাসুদ রানা এবং ৬টি কার্যনির্বাহী পদে দৈনিক করতোয়া পত্রিকার নওগাঁ প্রতিনিধি নবীর উদ্দিন, দীপ্ত টিভি,নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ রিপন, এনটিভি নওগাঁ প্রতিনিধি আসাদুর রহমান জয়, ডেইলি অবজারভার পত্রিকার নওগাঁ প্রতিনিধি ওবায়দুল হক, দৈনিক বগুড়া পত্রিকার নওগাঁ প্রতিনিধি এমদাদুল হক সুমন এবং দৈনিক প্রথম আলো পত্রিকার নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক ছোটনসহ নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ