পরিবেশ রক্ষার পাশাপাশি নদীর প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

পরিবেশ রক্ষার পাশাপাশি নদীর প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

Manual6 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ, ০৭ মার্চ ২০২২ : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পরিবেশ রক্ষা ও নদীর প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনায় সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

তিনি বলেন, নদী দখলকারী ও বালু খেকোদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
পদ্মা নদীর ভাঙ্গন হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষা শীর্ষক প্রকল্পের গোয়ালডুবি এলাকায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন এবং মহানন্দা নদীতে ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় রাবার ড্যাম নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রোববার এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুস্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে যায়, ফলে এর প্রভাব পরে কৃষি উৎপাদনে। মহানন্দা নদী খনন ও রাবার ড্যাম নির্মিত হলে কৃষি খাতের সম্প্রসারণ হবে। বাড়বে ফসল ও মাছের উৎপাদন। ফলে এই অঞ্চলে অর্থনীতিতে সমৃদ্ধির গতি ত্বরান্বিত হবে।
প্রতিমন্ত্রী জাহিদ বলেন, ভারতের ফারাক্কা ব্যারেজ খুব কাছাকাছি। বর্ষা মৌসুমে ফারাক্কার গেট ছেড়ে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ভাঙন বেশি হচ্ছে। তাই পদ্মার গতি প্রকৃতি নিরূপণ এবং ফারাক্কার খুব সন্নিকটের বিষয়টি আমলে নিয়ে আগামী বর্ষা মৌসুমের আগে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানন্দা নদী খনন ও রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিচ্ছে। ১৫৯ কোটি টাকা ব্যয়ে ৩৬ কিলোমিটার মহানন্দা নদী ও রাবার ড্যাম নির্মিত হচ্ছে।
মহানন্দা নদীতে ১৫৭ কোটি ৫ লাখ ৮৬ হাজার ৫৬৫ টাকা ব্যয়ে রেহাইচর এলাকা নদী ড্রেজিং ও রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, মহাপরিচালক ফজলুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ প্রমুখ।

Manual2 Ad Code