২৯ মার্চ রেশনিং প্রথা চালুসহ ষাটোর্ধ কৃষকের পেনশন প্রদানের দাবীতে ঢাকায় মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

২৯ মার্চ রেশনিং প্রথা চালুসহ ষাটোর্ধ কৃষকের পেনশন প্রদানের দাবীতে ঢাকায় মানববন্ধন ও সমাবেশ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ মার্চ ২০২২ : আগামী ২৯ মার্চ ২০২২ সকাল সাড়ে ১০টায় ঢাকায় পল্টন মোড়ে দ্রব্যমূল্যর দাম কমানো, স্বল্পমূল্যে ও বেশী পরিমানে টিসিবির খাদ্য সরবরাহ এবং দূর্নীতি দূর করা, বিদ্যুৎ, তেল, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিল, সর্বজনীন রেশনিং প্রথা চালু ও ষাটোর্ধ কৃষকের জন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মতো পেনশন প্রদানের দাবীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual3 Ad Code

আজ সোমবার (৭ মার্চ ২০২২) বিকেল ৪টায় প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পর্ষদের সভায় এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়।

প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের ঢাকাস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক সুবল সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুল আলমের পরিচালনায় এ সভায় বক্তব্য দেন কামরুজ্জামান ফসি, সুলতান আহমেদ, ডাঃ সামসুন নাহার খান ডলি, রেহেনা বেগম, শিবলী আনোয়ার, হারুন অর রশিদ ভূঁইয়া, এএএম ফয়েজ হোসেন হোসেন, জায়েদ ইকবাল খান ও ডাঃ সামছুল আলম প্রমূখ।

Manual3 Ad Code

কর্মসূচী বাস্তবায়নের জন্য পরবর্তী কেন্দ্রীয় বৈঠক ২০ মার্চ ২০২২ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code