উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার

Manual2 Ad Code

রাঙ্গামাটি, ০৯ মার্চ ২০২২ : রাঙ্গামাটিতে পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ নির্মাণ প্রকল্পের আওতায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ মার্চ ২০২২) বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা পুলিশের পলওয়েল পার্ক মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সেমিনারে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান,কাউন্টার টেররিজম ডিএমপির সহকারী পুলিশ সুপার রোকসানা আক্তার, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমদ প্রমূখ।
এ ছাড়া গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সোহেল উদ্দিনসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

Manual3 Ad Code