ক্ষুধা বোমার উপর বসে আছে সরকার: অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করার দাবী ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

ক্ষুধা বোমার উপর বসে আছে সরকার: অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করার দাবী ওয়ার্কার্স পার্টির

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১০ মার্চ ২০২২ : সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিষ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে পৌছে দিতে অবিলম্বে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।আগামীকাল ১১ মার্চের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে এক ব্রিফিং সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন। পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং সভায় কমরেড মেনন বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অজুহাত তুলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীরাই স্বীকার করেছেন যে তাদের কাছে পর্যাপ্ত ভোজ্য তেল আছে তারা কেবল ভ্যাট মওকুফ চান। এ অবস্থায় বাজার থেকে ভোজ্য তেল উধাও হওয়ার কোন কারণ নাই। অপরদিকে টিসিবি-র মাধ্যমে পণ্য সরবরাহে বিশৃংখলা বন্ধ করার জন্যই কেবল নয়, গণবন্টন ব্যবস্থার যথাযথ বিবেচনায় এখনই পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।

Manual8 Ad Code

মেনন স্মরণ করিয়ে দেন মানুষের খাদ্য প্রাপ্তি ও খাদ্য অধিগম্যতা কারো দয়া নয়, এটা তাদের অধিকার। তিনি হুশিয়ার করে দেন যে, মানুষের বাজারের থলের ওপর ভোট নির্ভর করে।
তিনি বলেন সরকার কার্যত ক্ষুধা বোমার উপর বসে আছে। এর বিস্ফোরণ ঘটলে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সুবর্ণজয়ন্তীর আনন্দ অচিরেই বিপদে পরিণত হবে।
ব্রিফিংয়ে মেনন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য যে, আগামীকাল ১১ মার্চ, ২০২২ সকাল ১০টায় দিনব্যাপী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে করোনার অতিমারির কারণে ইতোপূর্বে কয়েক দফা স্থগিত করে আগামীকাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে কমরেড সৈয়দ আমিরুজ্জামান সহ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিকবৃন্দ ও জেলা/উপজেলা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সভায় সভাপতিত্ব করবেন পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি। বিদেশে চিকিৎসাধীন থাকায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন।

Manual3 Ad Code

ব্রিফিং সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কমরেড নুর আহম্মদ বকুল ও কমরেড আলী আহম্মদ এনামুল হক এমরান।

এ সংক্রান্ত আরও সংবাদ