কালাপুরে জনবান্ধব,স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউপি গড়ে তুলার প্রত্যয়ে জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২

কালাপুরে জনবান্ধব,স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউপি গড়ে তুলার প্রত্যয়ে জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ১৩ মার্চ ২০২২ : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় স্থানীয় সরকার খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (১৩ মার্চ’ ২০২২) শ্রীমঙ্গলে ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল মতলিবের সভাপতিত্বে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
সভায় প্রারম্ভিক বক্তব্যে সনাকের স্থানীয় সরকার খাতের তথা ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন অগ্রগতি ও কর্মসূচির ব্যাখ্যা করেন স্বজনের আহবায়ক সৈয়দ ছায়েদ আহমদ এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী।
অত:পর এজেন্ডা ভিত্তিক আলোচনায় ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট আপডেট করা সংক্রান্ত, ভিজিডি’র সুষম বন্টন এবং মনিটরিং সংক্রান্ত, কালাপুর পরিষদ কর্তৃক পাবলিক টয়লেট চালুরকরণ প্রসঙ্গে, ভিজিএফ বিতরনের সময় আইডি কার্ড-এর ব্যবহার সংক্রান্ত, স্ট্যান্ডিং কমিটির নিয়মিত সভা করা, সামাজিক উন্নয়ন, সমাজকল্যাণ ও জনস্বাস্থ্য বিষয়ক কর্মকান্ড ও নারীর অভিগম্যতা বিষয়ক: (রাস্তাঘাট, ড্রেন কালভার্ট, পানির ব্যবস্থা, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন রোধ, ইত্যাদি) ইউনিয়ন পরিষদ কর্তৃক ওর্য়াড সভা আয়োজন করা প্রসঙ্গে, আগামী মে মাসে ওপেন বাজেট অনুষ্ঠান আয়োজন। এবং জেন্ডার বান্ধব/জেন্ডার সম্পর্কিত ইস্যু ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভানুলাল রায় বলেন, আমরা শ্রীমঙ্গল উপজেলার কালাপুর সহ সকল ইউপিকে মডেল ইউনিয়ন বানানোর স্বপ্ন নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমরা প্রান্তিক মহিলাদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র তৈরী করেছি এবং দক্ষ জনশক্তি তৈরীর জন্য কাজ করছি।
তিনি বলেন, এই ইউনিয়নকে এখন শতভাগ স্যানিটেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, রাস্তাঘাট, ড্রেন কালভার্ট, পাবলিক টয়লেট, পানির ব্যবস্থা, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন রোধ, বৃক্ষরোপন, পরিবেশ দূষণ রোধ ইত্যাদি নিয়ে কাজ করছে কালাপুর ইউপি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি নির্বাচন, বন্টন যেমন বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ইত্যাদি সুষমভাবে বন্টনের কাজ করছে এই পরিষদ। পরিষদের নব নির্বাচিত আশা করছি সনাক এবারও আমাদের সহযোগিতা করবেন। তিনি কালাপুর ইউপিকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে সনাক এবং টিআইবির নিকট সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জনান।
তিনি আরো বলেন সনাক ও টিআইবি’র সহযোগতিায় পরিষদের কাজকর্ম শতভাগ দুর্নীতিমুক্ত করা হয়েছে এবং এই পরিষদের তথ্য সবার কাছে উন্মুক্ত।
তিনি আরও বলেন, আমাদের প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়েছে। স্ট্যান্ডিং কমিটির সভাগুলো নিয়মিত সভা কারার প্রস্তুতি নেয়া হচ্ছে। আমাদের পরিষদের ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে। পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
সবশেষে কালাপুর ইউনিয়ন পরিষদকে সুশাসিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মডেল ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে সনাক, শ্রীমঙ্গল পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর আলোকে নিম্নোক্ত প্রস্তাবনা প্রদান করা হলো-

Manual3 Ad Code

১. ধারা ৫ অনুসারে প্রতি বছর কমপক্ষে প্রতি ওয়ার্ডের নূন্যতম ৫% ভোটারের উপস্থিতিতে কমপক্ষে ২টি ওয়ার্ড সভা আয়োজনের মাধ্যমে পরিষদের বাজেট প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বস্তবায়নে জনঅংশগ্রহণ নিশ্চিত করা;
২. ধারা ৪২ অনুসারে প্রতি মাসে অন্তত ১ টি মাসিক সভা আয়োজন এবং সদস্যদের মতামতের ভিত্তিতে পরিষদ পরিচালনা করা;
৩. ধারা ৪৫ অনুসারে স্থায়ী কমিটিগঠন, পূর্ণগঠন ও নিয়মিত সভা (প্রতি দুই মাস অন্তর ১টি সভা) আহবানের মাধ্যমে সক্রিয় রাখা;
৪. ধারা ৪৯ অনুসারে সিটিজেন চার্টার/নাগরিক সনদ স্থাপন করে পরিষদ প্রদত্ত সেবাসমূহের বিবরণ, সেবা মূল্য, সেবা প্রদানের সময়, সেবা গ্রহণ/দাবি সংক্রান্ত যোগ্যতা ও নিয়মাবলী, সেবা গ্রহণে নাগরিকের দায়িত্ব এবং সেবা প্রদান সংক্রান্ত অভিযোগ নিস্পত্তির প্রক্রিয়া সম্পর্কে প্রচার করা;
৫. ধারা ৫০ অনুসারে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণ যেমন- ওয়েবসাইট ব্যবহার, নিয়মিত হালনাগাদ, অনলাইনে সকল সনদ সেবা প্রদান করা;
৬. ধারা ৫৩ অনুসারে নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে তহবিল ব্যবস্থানা করা এবং ধারা ৫৪ অনুসারে ব্যয় নির্বাহ করা;
৭.ধারা ৫৭ অনুসারে বাৎসরিক বাজেট প্রণয়ন যেখানে ওয়ার্ড সভার জনচাহিদা অগ্রাধিকার প্রাপ্ত হইবে এবং ধারা ৫৮ অনুসারে আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা;
৮. ধারা ৭৮ অনুসারে তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকল্পে কার্যক্রম গ্রহণ করা, যেমন তথ্য বোর্ড স্থাপন, এবং নোটিশ বোর্ডে সেবা সংক্রান্ত তথ্য উন্মুক্ত করা;
৯. ধারা ৭৯ অনুসারে পরিষদ সচিব বা যোগ্য কাউকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা;
এছাড়াও সংবিধান, জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২, তথ্য অধিকার আইন-২০০৯ এবং সরকারের অগ্রাধিকার বিবেচনায়
১০. অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন ও নিয়মিত খোলা এবং প্রাপ্ত পরামর্শ ও অভিযোগ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা;
১১. বাজেটে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ গ্রহণ এবং সে অনুসারে কার্যক্রম বাস্তবায়ন করা;
১২. অবাধ তথ্য সরবরাহ, কম সময়ে হয়রানি মুক্ত সেবা ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত ওয়েব পোর্টাল, নোটিশ বোর্ড, তথ্য বোর্ড হালনাগাদ করা;
১৩. সরকার ঘোষিত সামাজিক নিরাপত্তা সুবিধাভোগী নির্বাচনে সরকারি নির্দেশনা মেনে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করা।

Manual4 Ad Code

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পরিষদের সচিব কামাল উদ্দিন চৌধুরী, সনাক সদস্য রহিমা বেগম, স্বজন সদস্য মো.দেলোয়ার হোসেন। মতবিনিময় সভাটি পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী।
তাছাড়াও সনাক শ্রীমঙ্গল এর ইয়েস সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code