সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২

সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই

Manual5 Ad Code

ঢাকা, ১৮ মার্চ ২০২২ : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই। আজ সকালে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবুল বাশার নুরুর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ মার্চ ২০২২) সকাল ১০টার দিকে দক্ষিণখানের নিজ বাসায় তার শ্বাসকষ্ট শুরু হলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলা বাজার পত্রিকা, আমাদের সময়, আমাদের অর্থনীতি, সংবাদ সারাবেলা, আমাদের নতুন সময়সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। সর্বশেষ তিনি আমাদের নতুন সময় পত্রিকার প্রধান প্রতিবেদক ছিলেন।
এর আগেও শ্বাসকষ্টজনিত কারণে তিনি লুবনা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কিছুদিন আগে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেন।
জুমার নামাজের পর উত্তরায় আবুল বাশার নুরুর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার আরও দুটি নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ফরিদপুরের নিজ গ্রামে। সেখানে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Manual8 Ad Code

ওয়ার্কার্স পার্টির শোক

সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

Manual6 Ad Code

ওবায়দুল কাদেরের শোক

বিশিষ্ট সাংবাদিক আবুল বাশার নূরু’র মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে তিনি মরহুম আবুল বাশার নূরু-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আবুল বাসার নূরু আজ রাজধানীতে ইন্তেকাল করেন।
অন্যদিকে সাংবাদিক আবুল বাশার নুরু’র মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য আবুল বাশার নুরু’র মৃত্যুতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে  সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব আজ  এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তারা বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

Manual5 Ad Code

সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক আবুল বাশার নুরু বঙ্গবন্ধুর আদর্শের এক নিবেদিত সৈনিক ছিলেন।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দ আমিরুজ্জামানের শোক

Manual1 Ad Code

সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।