সারা দেশে প্রতীকী ব্লাকআউট

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২

সারা দেশে প্রতীকী ব্লাকআউট

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ মার্চ ২০২২ : শুক্রবার (২৫ মার্চ ২০২২) রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্য সারা দেশে পালিত হলো প্রতীকী ব্ল্যাকআউট। এর মাধ্যমে ২৫ মার্চ কালরাতের বিভীষিকাকে স্মরণ করল জাতি।১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি হাতে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Manual7 Ad Code

তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এর আওতামুক্ত ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গণহত্যা দিবসে রাতে কোনও আলোকসজ্জা করা যাবে না।

Manual6 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ