মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭৯ হাজার ৩৩৯

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২২

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭৯ হাজার ৩৩৯

Manual2 Ad Code

ঢাকা, ০৫ এপ্রিল ২০২২ : সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাস করেছেন, ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
এদের মধ্যে ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন, মেয়ে ৪৪ হাজার ৫০৪ জন উত্তীর্ণ হয়েছেন। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ০৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ। সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী, ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে মোট ৬ হাজার ৪৮৯টি।
এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ