কৃষকের পানির অধিকার নিশ্চিতের দাবিতে জাতীয় কৃষক সমিতির আলোচনাসভা

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

কৃষকের পানির অধিকার নিশ্চিতের দাবিতে জাতীয় কৃষক সমিতির আলোচনাসভা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ এপ্রিল ২০২২ : বরেন্দ্র অঞ্চলে দুই আদিবাসী কৃষকের দুঃখজনক আত্মহত্যার প্রেক্ষিতে জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়ন ১১ এপ্রিল ২০২২ সোমবার বেলা-১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে কৃষকের পানির অধিকার নিশ্চিত করার দাবিতে এক আলোচনা সভার আয়োজন করেছে।
এতে মূলপত্র উপস্থাপন করবেন জাতীয় কৃষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক।

Manual1 Ad Code

বিগত ২৫ মার্চ তারিখে বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের জমিতে সেচের পানি না পাওয়ায় অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি নামের দুই আদিবাসী কৃষক আত্মহত্যা করে। এই মর্মান্তিক ঘটনা সারাদেশের প্রান্তিক কৃষক ও খেতমজুরদের শোষণ-বঞ্চনা, বৈষম্য ও নিপীড়নের প্রতীকী চিত্র। অথচ তাদের কষ্টার্জিত ফসলেই দেশের মানুষের অন্নসংস্থান হয়। পানির অধিকার-কৃষকের ন্যায্য অধিকার।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ