বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই : এনামুল হক শামীম

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই : এনামুল হক শামীম

Manual3 Ad Code

শরীয়তপুর, ১৩ এপ্রিল ২০২২: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত এই পাঁচ বছর বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের হামলা-মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছিলো।
তারা জাতীয় নেতা শাহ এমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করে পঙ্গু করেছে। নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিলো। আওয়ামী লীগের অনেক জাতীয় নেতাদের পর্যন্ত চুরির মামলা দিয়েছিল। সে কথা আমরা ভুলে যাইনি।
আজ বুধবার (১৩ এপ্রিল ২০২২) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপি গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল নয়। বিএনপির জন্ম হয়েছে বিভিন্ন দলের দলছুটদের নিয়ে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে তাদের নানান সুযোগ-সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করেছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় এসে রাজাকার নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন। তারা ক্ষমতায় থাকতে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলো।
তিনি বলেন, বিএনপি অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের ধারক-বাহক এবং পৃষ্ঠপোষকতা দানকারী। তারা ক্ষমতায় থাকতে বাংলাদেশ দুর্নীতিতে পাচঁবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের স্বপ্ন পূরণের দল। কোটি মানুষের হৃদয়ের আবেগ ও ভালবাসার এ দল বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এনেছে। তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে । তাই আগামী নিবার্চনেও জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবে।
নড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুন নাহার মায়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, সহ-প্রচার সম্পাদক এমরান রশিদ লিমন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ফজলুর রহমান। এসময় দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ